খুলনার হরিণটানা এলাকা হতে ইয়াবা, ফেন্সিডিল, গাজাসহ এক যুবক আটক

ফাইল ছবি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনার উপপরিচালক মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,

আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে হরিণটানা থানাধীন রায়ের মহল মীরের ঘাট রোডস্থ আছরখার মোড় এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, খুলনা “ক” সার্কেল কর্তৃক অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা কালে
আসামী মোঃ গালিব হাসান খান (৩৮) এর বসতবাড়ীতে আটক করা হয়। উদ্ধারকৃত আলামত এর পরিমান ইয়াবা ট্যাবলেট ৪৭৮৫ পিস, ফেন্সিডিল ২৩ বোতল, গাঁজা ১০০ গ্রাম ও নগদ অর্থ ৪,২২,৮০০/- টাকা। এ সংক্রান্তে পরিদর্শক মোঃ আব্দুর রহমান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়াধীন আছে।খবরঃ বিজ্ঞপ্তির