খুলনার শীতলাবাড়ী মন্দির থেকে জন্মাষ্টমী উৎসবের মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে সনাতনীদের ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ বাস্তবায়ন করতে হবে- খুলনা জেলা পূজা পরিষদের বর্ধিত সভায় নেতৃবৃন্দ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার উদ্যোগে অদ্য সকাল ১১.০০ ঘটিকায় খুলনার শ্রীশ্রী শীতলাবাড়ী মন্দির প্রাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবের মঙ্গল শোভাযাত্রাসহ তিনদিন ব্যাপি অনুষ্ঠান সফলের লক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য গতবারের মত এবারও জন্মাষ্টমী উৎসবের প্রথম দিনে মঙ্গল শোভাযাত্রা ৪ঠা সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩.০০ টায় খুলনার শীতলাবাড়ী মন্দির থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। দ্বিতীয় দিন ৫ সেপ্টেম্বর শনিবার দেশ ও জাতির মঙ্গল কামনার্থে সকাল ৮.০০ ঘটিকায় মন্দির অঙ্গনে গীতাযজ্ঞ ও প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে এবং তৃতীয় দিন ৬ সেপ্টেম্বর রবিবার রাত ৮.০০ ঘটিকায় শ্রীমদ্ভগবদ ভাগবদ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় শীতলাবাড়ী গীতা স্কুলের তত্ত্বাবধানে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সভায় সংগঠনের ৯ টি উপজেলা ও ২ টি পৌরসভার সভাপতি সাধারণ সম্পাদকসহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ে সাংগঠনিক বিষয়াদি নিয়ে আলোচনান্তে এবছরের মধ্যে সকল ইউনিয়ন/ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া রূপসা উপজেলা পূজা পরিষদের আওতায় ইউনিয়ন সম্মেলন সম্পন্ন করে আগস্ট/২০২৬ এর মধ্যে উপজেলা পূজা পরিষদের সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
নেতৃবৃন্দ বলেন, ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে ধৈয্য ও সহনশীল হয়ে সমাজের সকল ধর্মের মানুষের সাথে সাম্যের মনোভাব গড়ে তুলতে হবে। ৪ঠা সেপ্টেম্বর/২০২৬ শুক্রবার বিকাল ৩.০০ টায় শীতলাবাড়ী মন্দির থেকে জন্মাষ্টমীর শোভাযাত্রা সফলের মধ্য দিয়ে সনাতনীদের বন্ধন অটুট রাখতে হবে।
খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রতন কুমার মিত্র এর সভাপতিত্বে ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহার সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সাবেক কেন্দ্রীয় উপদেষ্টা ও শ্রী শ্রী শীতলামাতা ঠাকুরানী মন্দির কমিটির সভাপতি সুজিত সাহা। সম্মানিত অতিথি ছিলেন খুলনা মহানগর হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্র নাথ ঘোষ, প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ শ্যামল দাস, বিশেষ অতিথি ছিলেন খুলনা আর্য্য ধর্মসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক ও রূপসা পালের হাট মহাশশ্মাশান মন্দির কমিটির সভাপতি সমর কুন্ডু। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ সুদেব মন্ডল, খুলনা জেলা  মতুয়া মহাসংঘের সভাপতি প্রশান্ত কুমার হালদার, খুলনা মহানগর মতুয়া মহাসংঘের সভাপতি সুখময় বিশ্বাস, খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ অজিত কুমার বিশ্বাস, প্রভাষক গৌর চন্দ্র ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ সরকার রিন্টু, খুলনা জেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব শিমুল কুমার দাস, জেলা ঐক্য পরিষমের যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন কুমার বিশ্বাস, বাগমারা গোবিন্দ মন্দির কমিটির সভাপতি অসীম বিশ্বাস, জেলা পূজা পরিষদের কোষাধ্যক্ষ বিভূতি ভূষণ সাহা, দপ্তর সম্পাদক সুমন দাস, সাংস্কৃতিক সম্পাদক আশীষ কুমার সিনহা উৎপল, সমাজকল্যাণ সম্পাদক অমর কুমার দাস, ধর্মীয় প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক দীপংকর মন্ডল লিটন, মহিলা বিষয়ক সম্পাদিকা শোভা রানী হালদার, পূজা বিষয়ক সম্পাদক প্রশান্ত কুমার মন্ডল, শ্রীগুরু সংঘের সাবেক সাধারণ সম্পাদক খোকন কুমার দাস, জেলা পূজা পরিষদের উপদেষ্টা প্রবীর রায়, সাগর সাহা, ইন্দ্রজিৎ চক্রবর্তী, ডাঃ সুনীল বালা, বাবুল চন্দ্র সাহা বাবলা, বিজন বিশ্বাস, সাংবাদিক দীলিপ কুমার বর্মন, অরবিন্দ মহলদার, শীলা রানী মন্ডল, দিলীপ কুমার দাস, পূর্ণিমা পাল, তৃষ্ণা মন্ডল, বিউটি পাল, গোপাল বনিক, সাংবাদিক শুভ্র সচিন, বিশিষ্ট শিক্ষাবিদ এ্যাডঃ মনি শংকর নাগ,  সহ-সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ পাল, সহ-দপ্তর সম্পাদক অতনু কর বাপ্পা, সহ-গণসংযোগ সম্পাদক অলোক শীল, সহ-সাংস্কৃতিক সম্পাদক দ্বীপ লাল পান্ডে, রূপসা উপজেলা পূজা পরিষদের সভাপতি শক্তি পদ বসু ও সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, তেরখাদা উপজেলা পূজা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অরবিন্দু প্রসাদ সাহা ও সাধারণ সম্পাদক শংকর বালা, দিঘলিয়া উপজেলা পূজা পরিষদের সভাপতি সৌমিত্র দত্ত ও সাধারণ সম্পাদক প্রদীপ বিশ্বাস, বটিয়াঘাটা উপজেলা পূজা পরিষদের আহ্বায়ক রাম প্রসাদ রায় ও সদস্য সচিব প্রভাষক বিদ্যুৎ রায়, দাকোপ উপজেলা পূজা পরিষদের আহ্বায়ক গোবিন্দ বিশ্বাস, চালনা পৌরসভা পূজা পরিষদের আহ্বায়ক চিন্ময় বিশ্বাস ও সদস্য সচিব অধ্যাপিকা লিপিকা বৈরাগী, ফুলতলা উপজেলা পূজা পরিষদের আহ্বায়ক অনুপম মিত্র ও সদস্য সচিব রনজিৎ বোস, পাইকগাছা উপজেলা পূজা পরিষদের আহ্বায়ক কৃষ্ণ পদ মন্ডল ও সদস্য সচিব হিমাদ্রী শেখর দে, কয়রা উপজেলা পূজা পরিষদের সভাপতি এ্যাডঃ অম্বিকা চরণ সানা ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার বৈরাগী, ডুমুরিয়া উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক গোবিন্দ ঘোষ, পাইকগাছা পৌরসভা পুজা পরিষদের সভাপতি বাবুরাম মন্ডল, জেলা পূজা পরিষদের কার্যনির্বাহী সদস্য এ্যাডঃ পঙ্কজ কুমার সাহা, স্বপন কুমার কুন্ডু, গোপাল চন্দ্র সাহা, এ্যাডঃ হিমাংশু চক্রবর্তী, চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়, পল্লব কুমার বিশ্বাস, সুশান্ত অধিকারী, অরবিন্দ মন্ডল, সমীর কৃষ্ণ হীরা, গোবিন্দ দত্ত, আশীষ কুমার সাহা, লিটন বিশ্বাস খোকন, তপন চক্রবর্তী, শংকর সাহা, জগদীশ চন্দ্র দে, কৃষ্ণেন্দু দত্ত, রঞ্জন কুমার সাহা, লিটন বিশ্বাস, নিভানন রায়, মানবেন্দ্র মন্ডল, মৃত্যুঞ্জয় সরদার, আর্য ধর্মসভা রথযাত্রা উদযাপন কমিটির সদস্য সচিব গৌতম সাহা, বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, খুলনা জেলা ব্রাহ্মন সংসদের সভাপতি সিধু চক্রবর্তী, ব্রাহ্মন সংসদের অরুণ ঘোষাল, সচিন চক্রবর্তী, রূপসা উপজেলা পূজা পরিষদের সদস্য সঞ্জয় দাস, সুরখালী ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি গোবিন্দ সরকার, দিঘলিয়া ইউনিয়ন পূজা পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল সরকার, বারাশাত ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি সন্তোষ বিশ্বাস, লতা ইউনিয়নের সাংবাদিক কৃষ্ণ রায়, পাইকগাছা উপজেলা পূজা পরিষদের সদস্য কুমারেশ মন্ডল, কয়রা উপজেলা পূজা পরিষদের সম্পাদক মন্ডলীর সদস্য বিদেশ রঞ্জন মৃধা, আইচগাতী ইউনিয়ন পূজা পরিষদের আহ্বায়ক গৌতম সাহা, ৪নং টিএসবি ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রবীর নন্দি, ২ নং শ্রীফলতলা ইউনিয়নের সভাপতি মিহির কুমার পাল, সুরখালী ইউনিয়নের মহিলা সম্পাদিকা সঞ্চিতা বিশ্বাস, আইচগাতী ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি যুগ্ম আহ্বায়ক অমিয় পাল, বটিয়াঘাটা উপজেলা পূজা পরিষদের সদস্য বাসন্তী মন্ডল, ইতু রায়, ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের সভাপতি হিমাদ্রী গোলদার প্রমুখ নেতৃবৃন্দ। খবরঃ বিজ্ঞপ্তির