খুলনার শিরোমণিতে আওয়ামী লীগ নেতাকে দুর্বৃত্তের গুলিতে হত্যা

ছবিঃ শেখ আনসার আলী ।(অনলাইন)

নিউজ ডেস্কঃ

খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়িনের আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক শেখ আনসার আলীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটে নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমনি এলাকার লিন্ডা ক্লিনিকের সামনে।জানা গেছে, আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় ওই আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হয়।
‘নিহত শেখ আনসার আলী দিঘলিয়া উপজেলার আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক। তার মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
প্রাপ্ত তথ্যে আরও জানা যায়,‘আনসার আলী জুমার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে লিন্ডা ক্লিনিকের সামনে পৌঁছালে কয়েকজন তার গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগে তাকে গুলি করে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। তার শরীরে পরপর তিনটি গুলি করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’