খুলনার রূপসা উপজেলার এক কাপড় ব্যাবসায়িকে গুলি করে হত্যা 

নিউজ ডেস্কঃ

খুলনায় কাপড় ব্যবসায়ী সাগর শেখ (৩০) নামের এক যুবক দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে রূপসা উপজেলার রূপসা সেতুর পূর্বপাড়ে জাবুসা অটোগ্যাস ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

 

নিহত সাগর গ্রিনবাংলা হাউজ এলাকার বাসিন্দা ফয়েক শেখের ছেলে। পেশায় তিনি কাপড় ব্যবসায়ী ছিলেন।

রোববার রাত সাড়ে ১০টার দিকে সাগর শেখকে তার বাড়ি থেকে কয়েকজন ডেকে নিয়ে আসেন। পরে মাথায় গুলি করে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।