নিউজ ডেস্কঃ
খুলনা মহানগরীর বড়বাজার এলাকা হতে গতকাল মংগলবার ১৪ হাজার ওএমএসের সরকারি চাল বিক্রির উদ্দেশ্যে নিজেদের বস্তায় ভরার সময় দু’জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় নগরীর বড় বাজারে গোয়েন্দা নজরদারিতে ইয়হাকা বার্মাশীল রোডের একটি গোডাউনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে প্রায় ১৪ হাজার কেজি চাল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে বলে প্রাপ্ত তথ্যে জানা গেছে।
আটক ব্যক্তিরা হলেন, সোনাডাঙ্গা থানা এলাকার হাশেম শেখের ছেলে নাদিম আহমেদ ও পশ্চিম বানিয়াখামার এলাকার আবুল খালেকের ছেলে রবিউল ইসলাম। এদের মধ্যে নাদিম আহমেদ উদ্ধার হওয়া চালের গোডাউন মালিক। চালের বাজার নিয়ন্ত্রণের জন্য সরকার গরীব ও দুস্থ মানুষের জন্য ওএমএসের মাধ্যমে স্বল্পমূল্যে চাল বিক্রির ব্যবস্থা করে। সেই চাল বিক্রি না করে অসাধু ব্যবসায়ীরা কালোবাজারে চাল বিক্রি করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব নগরীর বার্মাশীল রোডে কয়েকটি গোডাউন গোয়েন্দা নজরদারিতে রাখে। তারই ধারাবাহিকতায় র্যাব সেখানে অভিযান চালিয়ে প্রায় ১৪ হাজার কেজি চাল উদ্ধার ও দু’জনকে আটক করে।
অভিযান কালে,উক্ত অসাধু ব্যাবসায়িরা
সরকারি বস্তা থেকে নিজেদের বস্তায় ওএমএসের চাল ভরছিল। এসময় র্যাব সেখানে অভিযান চালিয়ে ৫০ কেজি ওজনের ১শ’ বস্তা ও ২৫ কেজি ওজনের ৩৯০ বস্তা চাল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।
উল্লেখ্য,কিছু অসাধু কালবাজারী উক্ত ওএমএসের চাল ব্যাবসার সাথে জড়িত।