খুলনার ডাকবাংলো মোড়ে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা, ঘটনাস্থল হতে আটক ১

নিউজ ডেস্কঃ

নগরীর মহানগরীর ব্যাস্ততম ডাকবাংলো মোড়ে বাটার দোকানের সামনে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে মাসুম বিল্লাহ নামে এক ব্যবসায়িকে হত্যা করেছে দুর্বৃত্তরা ।এ সময় দৌড়ে পালাতে গিয়ে সন্ত্রাসী অশোক ঘোষকে একটি বিদেশি পিস্তলসহ আটক করেছে  ডিউটিরত পুলিশ।নিহত মাসুম বিল্লাহ  রূপসা–বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন। আজ বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, বুধবার রাত ৯ টার দিকে ডাকবাংলা মোড়ে মাসুম বিল্লাহ অবস্থানকালে একদল দুর্বৃত্ত তার ওপর গুলি চালায়। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে।