নিউজ ডেস্কঃ
মাছের ঘেরে চু’রি করতে গিয়ে গণপিটুনিতে দিদার সরদার (৪০) নামে এক ব্যক্তির মৃ’ত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন এলাকায় ।
শনিবার (০৪ এপ্রিল ২০২৬) ভোর আনুমানিক ৬টার দিকে আড়ংঘাটা থানার লতাগাছতলা মন্দির সংলগ্ন রেললাইনের পাশে একটি অজ্ঞাতনামা মাছের ঘেরে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, দিদার সরদার ঘেরে মাছ চু’রি করতে গেলে তাকে হাতেনাতে আ’টক করা হয়। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে তিনি গুরুতর আ’হ’ত হন।
পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সকাল ৯টা ১০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৯টা ২০ মিনিটে তাকে মৃ’ত ঘোষণা করেন।
পিতা বিনু সরদারের সন্তান নি’হ’ত দিদার স্থায়ী ঠিকানা গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার আরকান্দি গ্রামে।
বর্তমানে ম*রদেহটি
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার মরদেহ রাখা হয়েছে।