খুলনায় সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

প্রতীকী ছবি।

নিউজ ডেস্কঃ

নগরীর ময়লাপোতা মোড় সংলগ্ন সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ট্রাক চাপায় শ্রীধর বিশ্বাস (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আজ শুক্রবার বিকাল ৫টার দিকে খুলনা সিটি করপোরেশনের বর্জ্যবাহী একটি ট্রাক বৃদ্ধকে চাপা দিয়ে পালিয়ে যায়। প্রাপ্ত তথ্যে জানা গেছে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ রিপোর্ট লেখা অবদি ঘাতক ট্রাকটির ড্রাইভার ও হেলপার পলাতক।

নিহত শ্রীধর বিশ্বাসের বাড়ি খুলনার তেরখাদা উপজেলর সাচিয়াদহ বাজারে।

লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।