খুলনায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তা চেক বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক
প্রতিষ্ঠিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ
ট্রাস্ট থেকে বরাদ্দকৃত করোনা ও কল্যাণ
অনুদানের আর্থিক সহায়তা চেক বিতরণ
অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৭
জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় খুলনা
প্রেস ক্লাবে শহীদ হুমায়ুন কবীর বালু
মিলনায়তনে এ চেক বিতরণ সভার আয়োজন
করা হয়। এসময় ১৪ জন সাংবাদিককে
চিকিৎসা সহায়তা ও ৪৫ জনকে
করোনাকালীন চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা
মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি
মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা
প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
সাদেকুর রহমান খান, বাংলাদেশ ফেডারেডল

সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র
মহাসচিব দীপ আজাদ, খুলনা প্রেস
ক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম,
সাধারণ সম্পাদক মামুন রেজা।
ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ’র
সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক
আসাদুজ্জামান খান রিয়াজ’র পরিচালনায়
বক্তৃতা করেন ইউনিয়নের সাবেক সভাপতি
বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু,
এসএম জাহিদ হোসেন, শেখ আবু
হাসান, মোঃ মুন্সি মাহবুব আলম
সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক
সুধাংশু, সহ-সভাপতি মো: জাহিদুল
ইসলাম, আলমগীর হান্নান, কোষাধ্যক্ষ দিলীপ
বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ,
প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এসএম
মানিরুজ্জামান, সদস্য আনোয়ারুল ইসলাম
কাজল, মিলন হোসেন প্রমুখ। খবরঃ বিজ্ঞপ্তির