তীব্র শীতে কাপছে গোটা দেশ। অসহায় মানুষগুলো হাড় কাপানো শীতে কাহীল। শীতের এই তীব্রতার দিনে গরীব, দুখি অসহায় মানুষকে একটুখানি উষ্ণতার পরশ দিতে দেওয়া হয়েছে শীত বস্ত্র। শুক্রবার বাদ আছর খুলনা মহানগরীর দক্ষিণটুপাড়া বড়খাল পাড় এলাকার আল আমিন জামে মসজিদ চত্ত্বরে সামাজিক সংগঠন সোশ্যাল শেড এর উদ্যোগে বিতরণ করা এই শীত বস্ত্র (কম্বল)।
এদিন এলাকার ৫০জন মানুষকে দেওয়া হয় শীতবস্ত্র। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনের উপদেষ্ঠা ও আল আমিন জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মুস্তাফিজুর রহমান, সংগঠনের উপদেষ্ঠা শেখ মো: রফিকুল ইসলাম, দৈনিক ইনকিলাবের খুলনা ব্যুরো প্রধান আসাফুর রহমান কাজল, সংগঠনের সাবেক সভাপতি মোঃ হেলাল আক্তার, সভাপতি মাহমুদুন্নবী নামী, সাধারণ সম্পাদক মো: সোহানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রচার ও দপ্তর সম্পাদক সৈকত শেখ, কোষাধ্যক্ষ মো: মিরাজুল ইসলাম, কার্যকরী সদস্য মোঃ মহসিন, সৈয়দ আশিকুজ্জামান, আবুল কালাম আজাদ, আজিম বিল্লাহ প্রমুখ। খবর বিজ্ঞপ্তি: