খুলনায় যুবদলের সাবেক নেতা ছুরিকাঘাতে নিহত

ছবিঃ নিহত মানিক হাওলাদার ।

নিউজ ডেস্কঃ
খুলনায় যুবদলের এক সাবেক নেতা মানিক হাওলাদার (৩৫) ছুরিকাঘাতে নিহত হয়েছেন ।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় খুলনা মহানগরীর পুরাতন রেলস্টেশন রোড রেলওয়ে মসজিদের পেছনে তাকে ছুরিকাঘাত করা হয়।

মানিক নগরীর ২১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহ-সভাপতি। তিনি পুরাতন রেলস্টেশন রোডের রেলওয়ে মসজিদ এলাকার মনছুর হাওলাদারের ছেলে।

আজ দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতি নিলে বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মারা যান ।