খুলনায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে মতবিনিময় অনুষ্ঠিত

খুলনায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক
দিবস-২০২৫ উদ্ধসঢ়;যাপন উপলক্ষে ফ্রি কাউন্সেলিং, অভিভাবক সমাবেশ ও
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৫টার দিকে খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় এবং প্রগতি মানসিক রোগ ও
মাদকাসক্তি নিরাময়কেন্দ্রের আয়োজনে এই মতবিনিময় সভা হয়।
প্রগতি মানসিক রোগ ও মাদকাসক্তি নিরাময়কেন্দ্রের সম্মেলনকক্ষে
আয়োজিত সভায় সভাপতিত্ব করেন খুলনা মেডিকেল কলেজের
সাইকিয়াট্রি বিভাগের অবসারপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক চিকিৎসক
ধীরাজ মোহন বিশ^াস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো.
মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা পরিষদের সাধারণ
সম্পাদক অধ্যাপক অজন্তা দাশ, সাংবাদিক সুণীল কুমার দাশ ও তালা
সুভাষিণী ডিগ্রি কলেজের অধ্যাপক মাওলানা হাফিজুর রহমান। স্বাগত
বক্তব্য রাখেন প্রগতি মানসিক রোগ ও মাদকাসক্তি নিরাময়কেন্দ্রের
নির্বাহী পরিচালক বিধান বিশ^াস।
সভাটি পরিচালনা করেন সমাজসেবক মুকুল কান্তি বিশ^াস। এই দিবস
উপলক্ষে গত ১৫ জুন থেকে শুরু হওয়া ফ্রি কাউন্সেলিং, অভিভাবক সমাবেশ
চলবে ২৬ জুন পর্যন্ত। ##

ছবির ক্যাপশন: খুলনায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী
আন্তর্জাতিক দিবস-২০২৫ উদ্ধসঢ়;যাপন উপলক্ষে ফ্রি কাউন্সেলিং, অভিভাবক
সমাবেশ ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান। খবরঃ বিজ্ঞপ্তির