খুলনায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২৪ উদযাপন

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস – ২০২৪ এ দিবসটি উদযাপনের লক্ষ্যে ১৪ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, রোজ রবিবার জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন এর সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ জেলা কার্যালয়, খুলনা কর্তৃক সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠান সমূহের মধ্যে জেলা সদরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৪ এ দিবসটি ১৪ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, খুলনা’য় সকাল ০৯.০০ ঘটিকায় জনাব খন্দকার ইয়াসির আরেফিন, জেলা প্রশাসক, খুলনা মহোদয়ের সভাপতিত্বে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখবেন জনাব মোঃ মিজানুর রহমান উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, খুলনা। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোঃ হেলাল মাহমুদ শরীফ, বিভাগীয় কমিশনার, খুলনা। তিনি যুব সম্প্রদায়কে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করার জন্য পরিবার প্রধানদের মুল ভুমিকার উপর আলোকপাত করবেন। এছাড়া তিনি সব শ্রেণী পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্বারোপ করবেন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখবেন জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম, পুলিশ কমিশনার, কেএমপি, খুলনা। লেঃ কর্নেল ফায়েজুল আরেফিন, পিএসসি, জি (আর্টিলারি), অধিনায়ক, র‍্যাব-৬ খুলনা। জনাব মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম (বার), পুলিশ সুপার, খুলনা। ডাঃ শেখ সফিকুল ইসলাম, সিভিল সার্জন, খুলনা। জনাব মোঃ আহসানুর রহমান, অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, খুলনা। জনাব অধ্যাপক মোঃ আলমগীর কবির, সাবেক কমান্ডার, খুলনা মহানগর ইউনিট কমান্ড, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, খুলনা। জনাব আলহাজ্ব সরদার মাহাবুবার রহমান, কমান্ড (সাবেক) খুলনা জেলা ইউনিট কমান্ড, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, খুলনা। এছাড়া আরো কনেকেই বক্তব্য রাখবেন। প্রবন্ধ উপস্থাপক: প্রফেসর ড. শাহ আলম, রেজিস্টার, নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি, খুলনা। আলোচনা শেষে প্রধান অতিথি রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের এবং বেসরকারী মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ও মাদকবিরোধী কর্মকান্ডে অংশগ্রহণকারী এনজিওদের মধ্যে ( সনদ পত্র, ক্রেষ্ট ও বই) পুরুস্কার বিতরণ করা হবে। গত ১২ জুলাই ২০২৪ তারিখ উপ-পরিচালক জনাব মোঃ মিজানুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,
জেলা কার্যালয়, খুলনা এর নেতৃত্বে সহকারী পরিচালক, জনাব এসকে ইফতেখার মো উমায়ের, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, খুলনা, পরিদর্শক, জনাব মোহাম্মাদ ফরহাদ হোসেন, পরিদর্শক, জনাব শাহ্ জালাল খান, পরিদর্শক জনাব মোঃ আব্দুর রহমান, উপপরিদর্শক জনাব কে এম এ হানিফ, উপপরিদর্শক মোঃ জামাল হোসেন এবং সিপাইগণ শহরের গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট, পোস্টার, মাইকিং ও স্টিকার বিতরণ করেন। এছাড়া গত ২০ মে ২০২৪ তারিখ দিবসটির তাৎপর্য্য তুলে ধরে শিশু কিশোরদের মধ্যে বাংলাদেশ শিশু একাডেমীতে ০৪ টি গ্রুপে চিত্রাংকন প্রতিযোগিতার এবং বিভিন্ন স্কুল কলেজের ছেলে মেয়েদের মধ্যে “ক, খ ও গ” গ্রুপে তিনটি বিষয়ে “মাদকের আগ্রাসন দৃশ্যমান প্রতিরোধেই সমাধান :
মাদকমুক্ত সুস্থ্য জীবন, মাদকমুক্ত বাংলাদেশ বিনির্মাণে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা” এবং “সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে মাদক প্রতিরোধের গুরুত্ব”এর উপর রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কারাগার ও মসজিদে মুসল্লীদের মাঝে জুম্মার ক্ষুদবার পূর্বে মাদকবিরোধী গণসচেতনতামূলক কার্যক্রম করা হয়।
উল্লেখ্য মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ১৪ জুলাই ২০২৪ দিবসটি উদযাপন উপলক্ষ্যে খুলনা জেলা সদরের পাশাপাশি সকল উপজেলা প্রশাসনের সহায়তায় একযোগে মাদকবিরোধী এক বর্ণাঢ্য র‍্যালী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া উপজেলা প্রশাসনের সহায়তায় সকল উপজেলায় রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হবে এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।খবরঃ বিজ্ঞপ্তির