আজ ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত ভূমিসেবা সপ্তাহ-২০২৩ উদযাপন করা হবে। এ উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে আগামীকাল দুপুর সাড়ে ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী। ভূমি সপ্তারের এবারের প্রতিপাদ্য ‘স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয়’।
প্রেস কনফারেন্সে খুলনার সকল ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ারকর্মীদের উপস্থিত থাকার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন। খবরঃ বিজ্ঞপ্তির