খুলনায় ভিডিপি সদস্যদের মটর ড্রাইভিং ও মেকানিক্স প্রশিক্ষণের উদ্বোধন

ক্যাপশনঃ খুলনা, রূপসা, ইলাইপুর আনসার ও ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষণ
কেন্দ্রে ভিডিপি সদস্যদের মটর ড্রাইভিং ও মেকানিক্স প্রশিক্ষণের
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের
উপমহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী ।

খুলনা, রূপসা, ইলাইপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর
আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে খুলনা রেঞ্জের ৮ টি জেলার ৪০জন
ভিডিপি সদস্যদের ৪২ দিন ব্যাপি মটর ড্রাইভিং ও মেকানিক্স
প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে
উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের
উপমহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী। বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট খুলনা মো: সেলিমুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন
দেবনাথ।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে প্রধান অথিতি
উপমহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী বলেন এ প্রশিক্ষণের মাধ্যমে
আপনারা বাস্তবমূখী জ্ঞান লাভের মাধ্যমে যানবাহন চালনায় যোগ্য ও
দক্ষ চালক হিসাবে গড়ে উঠবেন এবং দূর্ঘটনার সংখ্যা কমে যাবে।
দেশ বিদেশে কর্মসংস্থান তৈরী হবে এবং দেশের সড়ক পথে নিরাপত্তা
উন্ধসঢ়;œয়ন ঘটাতে সক্ষম হবেন। তিনি আন্তরিকতার সাথে প্রশিক্ষণ
গ্রহণের জন্য সকলের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ৩ আনসার
ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার মোহাম¥দ নুরুজ্জামান ও
বিআরটিসি প্রশিক্ষক পলাশ খালাশি।
বিআরটিসি শিরোমনি খুলনা এর কারিগরি সহযোগীতায় এবং
অধিনায়ক ৩ আনসার ব্যাটলিয়ন চন্দন দেবনাথ এর তত্বাবধানে এ
প্রশিক্ষণ কোর্স পরিচালিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ আহমদ
ফজলে রাব্বী দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স এবং আঞ্চলিক
প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষন ব্যারাকের সংস্কার কাজ ও আনসার

ব্যাটলিয়ন ক্যান্টিনের মেরামত কাজ পরিদর্শন করেন। এসময় তার
সঙ্গে ছিলেন জেলা কমান্ড্যান্ট খুলনা মো: সেলিমুজ্জামান ও ৩
আনসার ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ। খবরঃ বিজ্ঞপ্তির