খুলনা সিটি কর্পোরেশন এর আহবানে সাড়া দিয়ে বৃক্ষরোপন কর্মসূচি ২০২২ আয়োজন করেছে দেশের বেসরকারি খাত পরিচালিত সর্ববৃহৎ বৃক্ষরোপণ প্রকল্প বনায়ন ।
খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ মোঃ আমিনুল ইসলাম মুন্না নগরীর শহীদ হাদিস পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন ।উদ্বোধনী অনুষ্ঠানে বনয়নের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বনায়নের ঊর্ধ্বতন কর্মকর্তা মুবিনা আসাফ, অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আব্দুল মুকাদ্দিম,মোঃ মাহাবুবুর রহমান , মোঃ হাফিজুর রহমান, মিস শামাইলা ও উম্মে সালমা।
খুলনা সিটি কর্পোরেশনের সবুজায়নের বিস্তৃতির জন্য এ বছর তিন হাজার পাঁচ শত গাছের চারা করেছে “বনায়ন”।
উল্লেখ্য সাম্প্রতিক সময়ে খুলনার নয়টি স্টেশনে আরো দশ হাজার পাঁচশত গাছের চারা বিতরণ করেছে প্রকল্পটি।
উক্ত কাজে বনায়নের পক্ষ থেকে খুলনা সিটি কর্পোরেশনকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন মোঃ কামরুল হাসান এবং উম্মে সালমা। খবরঃ বিজ্ঞপ্তির