পূজা পরিষদের সাবেক কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক অমিয় সরকার গোরার স্মরণে কম্বল বিতরণ, স্মরণ ও প্রার্থনা সভায় খুলনা জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা
যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দকে মানবতার সেবায় অগ্রগামী ভূমিকা রাখতে হবে।
গতকাল বিকাল ৪.০০ ঘটিকায় রূপসা মহাশশ্মান ও শশ্মান কালী মন্দিরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে পূজা পরিষদের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ খুলনা মহানগর শাখার আমৃত্যু সভাপতি, সাবেক কাউন্সিলর অমিয় সরকার গোরা এর ১০ম মৃত্যুবার্ষিকীতে আত্মার শান্তি কামনায় স্মরণসভা ও প্রার্থনা শেষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। স্মরণ সভায় নেতৃবৃন্দ বলেন প্রয়াতদের আত্মার শান্তির মধ্য দিয়ে তারা যে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন তা বাস্তবায়ন করতে হবে। সভায় মানবতার সেবায় যুব ও ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে কম্বল বিতরণের উদ্যোগকে স্বাগত জানান। নেতৃবৃন্দ আরও বলেন দেশের সকল মানবিক কাজে ছাত্র যুবকদের এগিয়ে এসে সুখী সম্মৃদ্ধশালী বাংলাদেশ গঠনে অগ্রগামী ভূমিকা রাখতে হবে। যুব ঐক্য পরিষদের খুলনা জেলা শাখার সভাপতি স্বপন কুমার রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনিমেষ সরকার রিন্টুর সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা পূজা পরিষদের সহ-সভাপতি রতন কুমার মিত্র, বিশেষ অতিথি ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের খুলনা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক প্রবীর কুমার রায়, ছাত্র যুব ঐক্য পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক অভিজিৎ সরকার রাহুলের স্বাগত বক্তব্যের পর অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রূপসা মহাশশ্মান ও শশ্মান কালী মন্দির কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল সরকার, মহিলা বিষয়ক সম্পাদিকা সবিতা মজুমদার, যুব ঐক্য ও ছাত্র ঐক্যের নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন সন্ধ্যা রানী বিশ্বাস, দ্বীপ মিস্ত্রি, অনুপ মুজদার তপু, শুভ মন্ডল, অর্ঘ্য মল্লিক, সৌরভ মন্ডল, অরিন্দম বৈদ্য, পূজা সরকার, মিঠু ঘোষ, সুব্রত হাজরা, জ্যোতি প্রকাশ পাইক, সঞ্চিতা বিশ্বাস, দুর্জয় কর্মকার, অরিন্দম বৈদ্য শিমুল দেবনাথ, জয় বিশ্বাস, দেবদাস ঠাকুর দীপ, ইমন বিশ্বাস প্রমুখ নেতৃবৃন্দ। খবরঃ বিজ্ঞপ্তির