খুলনায় দুর্নীতি দমন কমিশন আয়োজিত গণশুনানি ২৫ মে

বিভিন্ন সরকারি দপ্তরে জনগণের জন্য প্রদত্ত সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ ও সরকারি কর্মকর্তাদের মধ্যে সততা ও মূল্যবোধের মান বজায় রাখার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত গণশুনানি আগামী ২৫ মে সকাল নয়টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) হাফিজ আহসান ফরিদ। খবরঃ বিজ্ঞপ্তির