খান জাহান আলী থানা আওয়ামী লীগ সহ-সভাপতি সোলায়মান মুন্সী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর পাঁচটায় জাবদিপুর গ্রামে নিজবাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে নাতি নাতনি, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা সোমবার বাদ আছর জাবদিপুর জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমকে জাবদিপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বেগ লিয়াকত আলি, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, শেখ ইউনুস আলী, শেখ আবিদ হোসেন, এস এম আনিসুর রহমান, মোহাম্মদ শাহাবুদ্দিন, চেয়ারম্যান সাজ্জাদ রহমান লিংকন সহ এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে সোলায়মান মুন্সির মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট সুজিত অধিকারী, থানা আওয়ামী লীগ সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক এসএম আনিসুর রহমান।খবরঃ বিজ্ঞপ্তির