আগামীকাল ১৯ মে সকাল ১০টায় তেজগাঁও ভূমিভবন থেকে সারাদেশে একযোগে প্রধানমন্ত্রী তারেক রহমান ভূমিসেবা মেলা উদ্বোধন করবেন। খুলনা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে অনুষ্ঠানটি বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে।
এরই ধারাবাহিকতায় খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে আগামীকাল দুপুর ১২টায় খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হবে। এর আগে সকাল সাড়ে নয়টায় শহিদ হাদিস পার্ক থেকে কালেক্টরেট প্রাঙ্গণ পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন, রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম। এতে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত। খবরঃ বিজ্ঞপ্তির