খুলনায় তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা উদ্বোধন আজ

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা এবং ১০তম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান আজ ১৯ মে বেলা আড়াইটায় খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে। ১৯ মে সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে।

২০ মে দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত মহানগরের মাধমিক, উচ্চ মাধ্যমিক ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এ্যান্ড কলেজে কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। ২১ মে দুপুর সাড়ে ১২টায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০তম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হবে। খবরঃ বিজ্ঞপ্তির