তথ্য অধিকার আইন, ২০০৯ ও এর বিধিমালা, প্রবিধানমালা, স্বতঃপ্রণোদিত তথ্য প্রকাশ নির্দেশিকাসহ সংশ্লিষ্ট বিষয়ক সেমিনার আজ (সোমবার) সকালে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান আলোচক ছিলেন বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন।
সেমিনারে বিভাগীয় কমিশনার বলেন, সঠিক তথ্য পাওয়া প্রতিটি নাগরিকের অধিকার। তথ্য দিতে অনেক দপ্তরের কর্মকর্তাদের মধ্যে ভীতি কাজ করে। নিজে স্বচ্ছ থাকলে সঠিক তথ্য দিতে ভীতির কোন কারণ নেই। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে তথ্য অধিকার আইন, ২০০৯ করা হয়েছে। তথ্য প্রদানে যে সমস্যাগুলো রয়েছে তা এ সেমিনারে উঠে আসবে বলে তিনি আশা করেন। তিনি আরও বলেন, স্বপ্রণোদিত হয়ে তথ্য দিতে হবে। তথ্য অধিকার আইন, ২০০৯ বাস্তবায়নে সকল কর্মকর্তাদের এগিয়ে আসতে হবে।
সেমিনারে আলোচক ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) সিফাত মেহনাজ ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো: মনজুর আলম। কীনোট পেপার উপস্থাপন করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) মো: মেহেদী হাসান। সেমিনারে বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। খবরঃ বিজ্ঞপ্তির