খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক আজ বৃহস্পতিবার
সকালে নগরীর আউটার স্টেডিয়ামে আয়োজিত ইয়ুথ ক্যাম্প-এ প্রধান
অতিথি হিসেবে বক্তৃতা করেন। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর
সহযোগিতায় মাল্টিপার্টি এ্যাডভোকেসি ফোরাম-খুলনা এ ইয়ুথ
ক্যাম্পের আয়োজন করে। বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের
নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ ইয়ুথ
ক্যাম্পে অংশগ্রহণ করেন।
ইয়ুথ ক্যাম্পে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র খুলনার ছাত্র রাজনীতির
অতীত ঐতিহ্য তুলে ধরে বলেন, জাতীয় পর্যায়ের সকল আন্দোলন সংগ্রামে
খুলনার ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের ভূমিকা ছিল খুবই তাৎপর্যপূর্ণ। ছাত্র
রাজনীতির সেই সোনালী অতীত থেকে বর্তমান প্রজন্মকে শিক্ষা লাভ করতে
হবে। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রেখে রাজনৈতিক
অঙ্গনকে কলুষমুক্ত রাখার প্রচেষ্টা অব্যাহত রাখা দরকার। সকল দলের নেতা-কর্মীদের
মধ্যে পারস্পারিক সমঝোতা ও সম্প্রীতি বজায় রাখতে তরুণ ও মেধাবীদের
রাজনীতিতে সম্পৃক্ত হওয়া প্রয়োজন বলে সিটি মেয়র উল্লেখ করেন।
খুলনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও মাল্টিপার্টি
এ্যাডভোকেসি ফোরাম-খুলনার আহবায়ক জোবায়ের আহমেদ জবা’র
সভাপতিত্বে ইয়ুথ ক্যাম্পে অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা মহানগর
বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, মহানগর আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, মহানগর বিএনপি’র সদস্য সচিব
শফিকুল আলম তুহিন ও মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো: মুন্সী
মাহবুব আলম সোহাগ। স্বাগত বক্তৃতা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-
এর সিনিয়র রিজিওনাল কো-অর্ডিনেটর রাইয়াত হাসান।
তরুণদের রাজনৈতিকভাবে সচেতন করার উদ্দেশ্যে পলিটিক্স ম্যাটার্স প্রস্তুত ও
ই-ক্যাম্পিং প্লাটফর্ম সম্পর্কে অবহিত করার জন্য এ ইয়ুথ ক্যাম্পের
আয়োজন করা হয়। ক্যাম্পে সিনিয়র ফেলো হিসেবে কোর্স
সম্পন্নকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ ও কুইজ প্রতিযোগিতায়
বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়। সিটি মেয়র কোর্স সম্পন্নকারীদের হাতে
সার্টিফিকেট ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। খবরঃ বিজ্ঞপ্তির