খুলনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপন

 

 

আজ ৩০ জুলাই ২০২৪ খ্রিঃ।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের
নির্দেশনায় খুলনা আনসার ও ভিডিপি জেলা কার্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপন
কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে খুলনা রেঞ্জের
উপমহাপরিচালক শাহ্ধসঢ়; আহমদ ফজলে রাব্বী খুলনা জেলা কার্যালয় চত্ত্বরে
একটি আ¤্রপালী গাছের চারা রোপন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা
কমান্ড্যান্ট খুলনা মোঃ সাইফুদ্দিন এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর
বিভিন্ন পদবির কর্মকর্তা, কর্মচারি ও সদস্য-সদস্যাবৃন্দ।
এর আগে উপমহাপরিচালক শাহ্ধসঢ়; আহমদ ফজলে রাব্বী খুলনা জেলার বিভিন্ন
পদবীর আনসার ভিডিপি সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করেন। এ সময়
তার সঙ্গে ছিলেন জেলা কমান্ড্যান্ট খুলনা মোঃ সাইফুদ্দিন, সহকারী পরিচালক
মোঃ শরিফুল ইসলাম, সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মিরাজুল ইসলাম
খান, আনসার ও ভিডিপি কর্মকর্তা সদর মোঃ তারিকুল ইসলাম, সার্কেল
অ্যাডজুট্যান্ট নাহিদা আক্তার।

কর্মসুচীর আওতায় এ বছর আনসার ও ভিডিপি খুলনা জেলা কার্যালয়,
উপজেলা কার্যালয় ও ক্লাব সমিতি প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বনজ, ভেষজ
ও ফলজ বৃক্ষরোপন করা হয়। খবরঃ বিজ্ঞপ্তির