খালিশপুরে বিএনপির আগামীর দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনা নগরীর ১৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির আগামীর দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪ টায় খালিশপুর খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গনে ১৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সোহেল মিয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিরাজুর রহমান মিরাজ।
এসময় প্রধান আলোচক-এর বক্তৃতায় মিরাজুর রহমান মিরাজ তারেক রহমানের ৩১ দফা রূপরেখার বিশেষ ৮ দফা রূপরেখা-এর উপর আলোচনা করেন। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের দাবিতে খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুলের হাতকে শক্তিশালী করতে সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
১৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল মাসুদ রানা-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলাল হোসেন সুমন, সদস্য সচিব আলাউদ্দিন তালুকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আফজাল ফারাজি, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মনি, খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ জুয়েল, যুগ্ম আহবায়ক কাজি শাহজাহান, স্বেচ্ছাসেবক দল নেতা মিনারুল শহিদ, মোঃ মিরাজ, মোঃ রাজু, ইউসুফ আকন, মেহেবুব হাসান, রাজিব, মেহেদী, বাচ্চু, সোহেল আকন প্রমুখ। খবরঃ বিজ্ঞপ্তির