খুলনা নগরীর খালিশপুরে ১৩নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৫ টায় খালিশপুর থানাধীন চরেরহাট খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের অডিটরিয়াম প্রাঙ্গনে ১৩নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ম্যানগ্রোভ ইন্সটিটিউট-এর সাবেক অধ্যক্ষ সোহেল উদ্দিন-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকলের উদ্দেশ্যে বর্তমান সময়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য রাখেন কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাকিয়া সুলতানা।
প্রধান অতিথি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাকিয়া সুলতানা বলেন, কমিউনিটি পুলিশিং হলো ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই মূলমন্ত্রকে ধারণ করে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের যৌথ উদ্যোগ। জনগণের সক্রিয় অংশগ্রহণ, তথ্য আদান-প্রদান এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলাই এই মতবিনিময় সভার মূল উদ্দেশ্য। আপনারা সবাই জানেন, আজকের এই সভার উদ্দেশ্য হলো পারস্পরিক আলোচনার মাধ্যমে আমাদের এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা এবং আপনাদের মূল্যবান মতামত গ্রহণ করা। তিনি বলেন, একা পুলিশের পক্ষে একটি এলাকার শতভাগ আইন-শৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন আপনাদের সার্বিক সহযোগিতা। আপনারা হলেন আমাদের সমাজের ‘চোখ ও কান’। সমাজে কোনো অপরাধ সংঘটিত হওয়ার আগে বা কোনো অন্যায় ঘটতে দেখলে আপনারা যদি তাৎক্ষণিক পুলিশকে তথ্য দেন, তবে অনেক বড় বিপদ বা অপরাধ এড়ানো সম্ভব। পুলিশ জনগণের সেবক, কোনো শাসক নয়। কমিউনিটি পুলিশিংয়ের মূল লক্ষ্য হলো পুলিশ ও জনগণের মধ্যকার দূরত্ব দূর করে পারস্পরিক আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলা।
তিনি আরও বলেন, আমাদের যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হবে। আপনারা আপনাদের সন্তানদের দিকে নজর রাখবেন। কোনো কিশোর বা তরুণ বিপথগামী হচ্ছে মনে হলে, আমাদের জানান আমরা তাদের সংশোধনের চেষ্টা করব। এলাকায় কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ দেখলে নির্ভয়ে পুলিশকে অবহিত করুন। আপনাদের দেওয়া তথ্যেও গোপনীয়তা কঠোরভাবে রক্ষা করা হবে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনারা যেকোনো সমস্যায় আমাদের পাশে পাবেন। আমাদের থানা আপনাদের জন্য সবসময় উন্মুক্ত। আইন প্রয়োগের পাশাপাশি জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন কেএমপি’র খালিশপুর জোন’র এসি গোপী কিশোর রায়, খালিশপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ ইউসুফ আলী, ১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ শাহিনুল ইসলাম পাখি, সাধারণ সম্পাদক আবুল কালাম, শ্রমিক দল নেতা মোঃ নিজাম উর রহমান লালু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল বিশ্বাস, শ্রমিক নেতা মোঃ আফজাল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, আবুল ফারহা হ্যাপি, মোঃ আবু বক্কও মোল্লা, সাইদুর রহমান জুয়েল, মোস্তাফিজুর রহমান মিলন, আব্দুস সাত্তার, তসলিম উদ্দিন মিয়া, রাজিবুল ইসলাম, জাহিদ হোসেন, নাসির উদ্দিন শিমুল, জাহাঙ্গীর আলম, মিহির পান্ডে, দীপক কুমার দত্ত, শেখ মনির হোসেন, নুরুন্নবী, মোঃ আসাদ, বাবুল বয়াতি, শহিদুল ইসলাম, মোঃ জামাল হোসেন, শঙ্কর দাস প্রমুখ।খবরঃ বিজ্ঞপ্তির