ক্যারোলিন লেভিট হচ্ছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি

নিউজ ডেস্কঃ
ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে ক্যারোলিন লেভিটকে নিয়োগ দিয়েছেন। তিনি হচ্ছেন হোয়াইট হাউসের সর্ব কনিষ্ঠ (২৭) প্রেস সেক্রেটারি। এরআগে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে তিনি সহকারি প্রেস সেক্রেটারি ছিলেন। এছাড়া ক্যারোলিন ২০১৬ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মুখপাত্র ছিলেন।

শনিবার এএফপি’র এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

গতকাল শুক্রবার ক্যারোলিনকে প্রেস সেক্রেটারি পদে নিয়োগ দিয়ে এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ‘ক্যারোলিন দক্ষ ও দৃঢ়চেতা একজন নারী। যোগাযোগের ক্ষেত্রে নিজের পারদর্শিতা তিনি দুর্দান্তভাবে প্রমাণ করেছেন। আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে তিনি ভালোভাবে দায়িত্ব পালন করবেন ও মার্কিন জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে সহায়তা করবেন।’ তথ্যঃ বাসস।