বিনোদন ডেস্কঃ
তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলকে প্রাণনাশের হুমকি দিয়েছেন কোন এক অজ্ঞাত ব্যক্তি বলে অভিযোগ।
জানা গেছে, তারা সোশ্যাল মিডিয়ায় লাইফ হুমকি পাচ্ছিলেন।
আর তাতে নিরাপত্তাহীনতায় ভুগছেন ক্যাট ও ভিকি। এরইমধ্যে মুম্বাই পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন তারকা দম্পতি। সান্তাক্রুজ থানা মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে সেই অভিযুক্তকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
সম্প্রতি মালদ্বীপ থেকে দেশে ফিরছেন ভিকি কৌশল ক্যাটরিনা কাইফ। স্ত্রী ক্যাটের জন্মদিন পালন করতে দেশের বাইরে যান এই যুগল। সঙ্গে ছিলেন তাদের বন্ধু বান্ধব ও পরিবার।