কেসিসি মেয়রের করোনেশন কারিগরি বিদ্যালয়ে ২য় মেয়র কাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

 

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক আজ রবিবার
দুপুরে নগরীর করোনেশন কারিগরি বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত থেকে ২য় মেয়র কাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
করেন।
সিটি মেয়র কবুতর উড়িয়ে ১২ দলীয় এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধনী খেলায় হাসানবাগ একাদশ ও খুলনা লায়ন্স একাদশ প্রতিদ্বন্দ্বিতা
করে।
বিশিষ্ট সমাজসেবক তালুকদার আব্দুল জলিল-এর সভাপতিত্বে উদ্বোধনী
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। অন্যান্যের মধ্যে আওয়ামী
লীগ নেতা মাহবুবুল আলম বাবলু, তরিকুল ইসলাম খান তারেক, অহিদুল
ইসলাম পলাশ, নজরুল ইসলাম, যুবলীগ নেতা মোঃ তাজুল ইসলামসহ স্থানীয়
গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খবর; বিজ্ঞপ্তির