কেসিসি নির্বাচনে ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও সাবিক প্রক্ষাপট- ইতিবাচক

সম্পাদকীয়।।

কেসিসি নির্বাচনে খুলনার কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি কিছুটা কম হওয়াটাই এবার সাভাবিক। কিন্ত ভোট প্রদানের পরিবেশ,আইন-শৃঙ্খলা পরিস্থিতি সব কিছু ভাল।এক কথায় বললে – ” ইতিবাচক”।
দেশের রাজনীতির প্রধান একটি দল বিএনপি সিটি করপোরেশনের নির্বাচনে অংশ গ্রহণ করেনি।সে প্রেক্ষিতে জনমনে বিরুপ ভাবনার কারনে খুলনাতে আজকের ১২ জুন কেসিসি নির্বাচনে ভোট কাস্ট তুলনামুলক কম হলেও অবাক হওয়ার কিছু নেই।তবে নির্বাচন কমিশন ( ইসি) এর সামগ্রিক আয়োজন নিসন্দেহে পজেটিভ।
বাংলাদেশের আজকের উন্নয়ন আর অগ্রগতি। পাশাপাশি দেশের রাজনীতির একটি দলের রাজনৈতিক দেউলিয়াপনার জন্য প্রচলিত গনতান্ত্রিক ধারাবাহিকতা প্রশ্নবোধক হতে পারে না।


রাজনৈতিক নেতৃত্ব কিংবা নিজেদের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে বহুমাত্রিক প্রশ্ন থাকলেও গনতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া তো থেমে থাকে না কিংবা থাকতে পারে না।