কেসিসি’র প্রশাসকের সাথে জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়

জিয়া শিশু কিশোর সংগঠন খুলনা মহানগর ও জেলা শাখার পক্ষ থেকে কেসিসি’র প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু-কে ফুলেল শুভেচ্ছা জানান নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
বৃহস্পতিবার (২০ আগষ্ট) বিকেল সারে ৩ টায় খুলনা সিটি কর্পোরেশনে কেসিসি প্রশাসকের দপ্তরে শুভেচ্ছা বিনিময় করেন।

জিয়া শিশু কিশোর সংগঠন খুলনা মহানগরের নবগঠিত কমিটির আহবায়ক মোহাম্মদ আলী, সদস্য সচিব জুবায়ের মোর্শেদ, জেলা শাখার সভাপতি তৌহিদুর রসুল শিমুল, সাধারণ সম্পাদক রাজু আহমেদ দুলাল সহ নেতৃবৃন্দ কেসিসি’র প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু-কে ফুলেল শুভেচ্ছা জানান এবং মতবিনিময় করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন এ্যাড. এস এম মন্জুর কাদের মিঠু, জুলফাত ইলাহ আগা, শেখ শহিদুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, সাইদুল ইসলাম, ফাতেমা রহমান রিয়া, লুৎফর রহমান, মিজানুর রহমান, মোঃ ফারুক হোসেন, জামাল উদ্দিন, আনিসুর রহমান, মোঃ শাহাবুদ্দিন ইসলাম সুমন প্রমুখ।খবরঃ বিজ্ঞপ্তির