নিউজ ডেস্কঃ
কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও খুলনা সিটি কর্পোরেশনের সাবেক ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর শহীদ ইকবাল বিথার এর মৃত্যুবার্ষিকী আজ।
২০০৯ সালের ১১ জুলাই রাতে খুলনা নগরীর মুসলমান পাড়ার মেট্রোপলিটন ক্লিনিকের সামনে কতিপয় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন শহীদ ইকবাল বিথার। উক্ঘত ঘটনায় তার শ্যালক মো. রফিউদ্দিন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ১২ জুলাই খুলনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।