কেন্দ্রীয় ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি হলেন সাদ্দাম, সম্পাদক ওয়ালী ইনান

ফাইল ছবি ।।

নিউজ ডেস্কঃ
আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত ১০টায় গণভবন থেকে বেরিয়ে ছাত্রলীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে ওবায়দুল কাদের জানান, বাংলাদেশ ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি ইনান।

গত ৩ ডিসেম্বর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের জাতীয় সম্মেলন। এরপর গত ৬ ডিসেম্বর আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের ৩০তম সম্মেলন অনুষ্ঠিত হয়।