কুয়েটের ভিসি-প্রোভিসির পদত্যাগ

নিউজ ডেস্কঃ
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি অধ্যাপক মুহাম্মদ মাছুদ ও প্রো-ভিসি অধ্যাপক এস কে শরীফুল আলম পদত্যাগ করেছেন।

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে দুজনের পদত্যাগের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন তাদের পদত্যাগপত্র গৃহীত হওয়ার প্রক্রিয়া চলমান।

ওই কর্মকর্তা বলেন, সরকার সব ধরনের পদক্ষেপ নেওয়ার পরও যখন বিষয়টা সুরাহা হচ্ছিল না, তখন উপাচার্য ও উপ-উপাচার্যকে বিষয়টি বিবেচনার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হলে তারা পদত্যাগপত্র পাঠায়।