কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্রনেতা এক গৃহবধূকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে কারাগারে

নিউজ ডেস্কঃ

দেশের কুড়িগ্রামের চর রাজিবপুরে এক গৃহবধূকে শ্লীলতাহানি ও অপহরণের চেষ্টার অভিযোগে পুলিশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ প্রতিবাদ জানিয়েছেন। অনলাইন।

গ্রেপ্তার বৈষম্য বিরোধী ছাত্র নেতা হলেন মে‌হেদী হাসান (২২)। তিনি চর রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের মরিচাকান্দী এলাকার শাহিদা বেগম ও মিস্টার আলমের ছেলে। তার মা শা‌হিদা বেগম রাজিবপুর সদর ইউনিয়‌নের সংর‌ক্ষিত নারী ইউপি সদস্য।

ঈদের দিন সোমবার রাত ৯টায় রাজিবপুর সদর ইউনিয়নের মরিচাকান্দি এলাকায় একটি ব্রিজের ওপর থেকে তাকে ধরে নিয়ে যায় পুলিশ। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূর স্বামী একজন সরকারি কর্মকর্তা। ঈদের দিন রাত ৯টায় তিনি তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে অটোরিকশায় রৌমারীতে তার বাড়িতে ফিরছিলেন। মরিচাকান্দি গ্রামে একটি ব্রিজের ওপর আসলে তাদের পথ আটকে দেন মেহেদী হাসান ও তার লোকজন। এসময় তারা ওই নারীকে শ্লীলতাহানি ও অপহরণের চেষ্টা করেন। তাদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসলে মেহেদী ও তার লোকজন পালিয়ে যান।