কাশ্মীরে জঙ্গি হামলা খারাপ ঘটনাঃ সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প

নিউজ ডেস্কঃ
কাশ্মীরে জঙ্গি হানা নিয়ে এবার সরাসরি সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওয়াশিংটনের অবস্থান জানান দিয়ে দিলেন ট্রাম্প। তাঁর সাফ কথা, ‘জঙ্গি হামলা খারাপ ঘটনা’। তারই সঙ্গে ট্রাম্পের আশা, কাশ্মীর সংঘাত ঘিরে ভারত ও পাকিস্তান ‘কোনও না কোনওভাবে সমাধান বের করবে।’ ফলত, এই ইস্যুতে আমেরিকা কী স্টান্স নিচ্ছে, তা স্পষ্ট করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে, আমেরিকার সুর স্পষ্ট হতেই, ভারত, পাকিস্তানের মধ্যে আবার মধ্যস্থতায় এগিয়ে আসছে ইরান। দিল্লি, ইসলামাবাদে ফোন এল সৌদি থেকেও।

রোমে যাওয়ার পথে সংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন,’ আমি ভারতের খুব ঘনিষ্ঠ, আর আমি পাকিস্তানের খুব কাছের, আর কাশ্মীরে তাদের লড়াই হাজার বছর ধরে চলছে। কাশ্মীর হাজার বছর ধরে চলছে… সম্ভবত তার চেয়েও বেশি সময় ধরে। ওটা ছিল একটা খারাপ ঘটনা (সন্ত্রাসী হামলা)।’

কাশ্মীর ইস্যুতে ভারত, পাক সংঘাত নিয়ে ওয়াশিংটন কী ভাবছে, তা খুবই স্পষ্ট করে দিলেন ট্রাম্প। তিনি বলছেন,’ ওই সীমান্তে ১৫০০ বছর ধরে উত্তেজনা রয়েছে। একই রকম, কিন্তু আমি নিশ্চিত যে তারা কোনও না কোনওভাবে এটি সমাধান করবে। আমি উভয় নেতাকেই চিনি। পাকিস্তান এবং ভারতের মধ্যে প্রচণ্ড উত্তেজনা রয়েছে, কিন্তু সবসময়ই ছিল।”
এদিকে, ট্রাম্প যখন আশা প্রকাশ করছেন যে, বিষয়টি ভারত, পাকিস্তান কোনও না কোনওভাবে সমাধান করবে, তখন ইরান চাইছে এই ইস্যুতে ভারত, পাকের মধ্যে মধ্যস্থতা করতে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আরগাচি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন,’ এই কঠিন সময়ে বৃহত্তর বোঝাপড়া তৈরির জন্য তেহরান, ইসলামাবাদ এবং নয়াদিল্লিতে তার ভালো অবস্থান (সম্পর্ককে) ব্যবহার করতে প্রস্তুত।’ সেই পোস্টে পার্সিয়ান কবির লেখা কবিতার লাইন উল্লেখ করে, ইরানের বার্তা, মানুষ একটি সমগ্রের অঙ্গ, একটি সারাংশ এবং আত্মার সৃষ্টিতে, যদি একটি অঙ্গ ব্যথায় আক্রান্ত হয়, তবে অন্যান্য অঙ্গগুলি অস্বস্তিতে থাকবে।’ তথ্যঃ হিন্দুস্তান টাইমস /অনলাইন।