কলেজছাত্রকে কুপিয়ে হত্যা ও আরেকজন আহত

প্রতীকী ছবি।

নিউজ ডেস্কঃ

পটুয়াখালীর মির্জাগঞ্জে এক কলেজ শিক্ষার্থীকে হত্যা এবং আরেক শিক্ষার্থীকে আহত করে হাসপাতালে রেখে পালিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার সুবিদখালী সরকারি কলেজের পেছনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

এ ঘটনায় নিহত হয়েছেন সিয়াম (১৮) ও আহত হয়েছেন আবদুল্লাহ আল মাহমুদ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে পুলিশ। সিয়াম ঢাকা ক্যান্টনমেন্টের শহীদ রমিজ উদ্দীন কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

জানা গেছে,, নিহত সিয়াম ও আহত মাহমুদ সম্পর্কে খালাতো ভাই।

আহত আবদুল্লাহ আল মাহমুদ গনমাধ্যমকে জানান, সুবিদখালী সরকারি কলেজের পেছনে বসে দুই ভাই কথা বলছিলাম। এ সময় ৩/৪ জন যুবক এসে আমাদের কাছে ১০ হাজার টাকা দাবি করে, টাকা না দিলে তারা মাদক দিয়ে পুলিশে ধরিয়ে দেবে বলে হুমকি দিয়ে মারধর শুরু করে। এরপর কী হয়েছে, তা মনে করতে পারছি না। অনলাইন।

আনুমানিক ৪টার দিকে ৩/৪ জন সিয়াম ও মাহমুদকে হাসপাতালে নিয়ে আসে। তারা দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়। হাসপাতালে আনার ১৫-২০ মিনিট আগেই সিয়ামের মৃত্যু হয়েছে।