নিউজ ডেস্কঃ
কক্সবাজারে যাওয়া দলের পাঁচ নেতাকে শোকজ বা কারণ দর্শাও নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।
দলের এই পাঁচ নেতা হলেন- সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ।
এনসিপির ভেরিফায়েড ফেসবুক পাতায় পাঁচজনকে করা আলাদা শোকজ নোটিশের কপি প্রকাশ করা হয়েছে।
দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে- ‘গতকাল ৫ই অগাস্ট জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও চার কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন। এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা ‘রাজনৈতিক পর্ষদ’ এর নিকট পূর্বে অবগত করা হয়নি’।
এতে আরও বলা হয়: “এমতাবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহবায়ক জনাব মোঃ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নিকট স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করছি”। বিবিসি বাংলা ।