নিউজ ডেস্কঃ
ইরানের হামলার জবাবে ইসরায়েল যদি ইরানে পাল্টা হামলা চালানোর পরিকল্পনা করে তবে সেই কাজে সাহায্য করবে না ওয়াশিংটন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ।
হোয়াইট হাউসের একজন কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে জানিয়েছেন, এই হামলা চলাকালেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলাপ করেন বাইডেন।
মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা রোববার (১৪ এপ্রিল) এই তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি বলছে, ইরানের হামলার পরপরই মার্কিন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন।
এই ফোন কলে মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ইসরায়েলের কোনো পাল্টা আক্রমণকে সমর্থন করবে না। হোয়াইট হাউসের একজন সিনিয়র কর্মকর্তাকে উদ্ধৃত করে একথা জানিয়েছে মার্কিন নিউজ ওয়েবসাইট অ্যাক্সিওস। অনলাইন।