প্রতিবেদকঃ
দুর্নীতি দমন কমিশন(দুদক) ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লি: এর তিন সাবেক কর্মকর্তাকে ক্ষমতার অপব্যবহারের ও অর্থ আত্মসাতের উদ্দেশ্যে বিদেশ পাচারের অপচেষ্টা করায় মামলা দায়ের করেছেন। আজ বুধবার তরুন কান্তি ঘোষ, সহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, খুলনা এ মামলা দায়ের করেন।যাহার মামলা নম্বর ০৪ ।উক্ত মামলার আসামীরা হলেন, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লি: ওজোপাডিকোর সাবেক দুই কর্মকর্তা এবং মি: ইয়ে ওয়েনপুন নামের (BSECO), এর সাবেক কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ।
দায়েরকৃত মামলায় বলা হয়েছে, (১) জনাব মো. শফিক উদ্দিন, সাবেক ব্যবস্থাপনা পরিচালক, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লি: ওজোপাডিকো) এবং সাবেক বোর্ড মেম্বার ও ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ স্মার্ট ইলেক্ট্রিক্যাল কোং (BSECO) ঠিকানা: ১-২/৫, নাজিমউদ্দিন রোড, ঢাকা, স্থায়ী ঠিকানা: পিতা: মরহুম মো. তাহাব উদ্দিন, হোল্ডিং নম্বর: ২৯, বাগডাসা লেন, ডাকঘর: বাবুবাজার, থানা: বংশাল (সাবেক কোতোয়ালী), ঢাকা, (২) জনাব আব্দুল মোতালেব, সাবেক কোম্পানী সচিব, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লি: (ওজোপাডিকো) এবং সাবেক বোর্ড মেম্বার ও পরিচালক (অর্থ), বাংলাদেশ স্মার্ট ইলেক্ট্রিক্যাল কোং (BSECO), স্থায়ী ঠিকানা: পিতা-মৃত আবুল হোসেন, ৩৮, রোকনউদ্দিন সড়ক, মিস্ত্রীপাড়া, খুলনা-৯১০০ এবং (৩) মি: ইয়ে ওয়েনপুন, সাবেক কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, হেক্সিং ইলেক্ট্রিক্যাল কোম্পানী লি:, এবং সাবেক উপব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ স্মার্ট ইলেক্ট্রিক্যাল কোং (BSECO), ঠিকানা: পুলিশ প্লাজা কনকর্ড, ইউনিট: কে, লেভেল: ১১, টাওয়ার: ১, প্লট: ২, রোড: ১৪৪, গুলশান এভিনিউ, ঢাকা-1212 (Passport No. E22994700. Province # Zhejiang Country # China) পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে সেবা গ্রহণ খাতে এলসি করে Hexing Electrical Co. এর অনুকূলে কোনো প্রশিক্ষণ প্রদান না করা সত্ত্বেও উক্ত খাতে ১৮,৬৫, ৭৮৭/- টাকা পরিশোধ করে, Repair Training বাবদ ৬,৯৯,৬৭০/- টাকা, Project Management and Technical Support Service প্রদানের জন্য লোক নিয়োগ করে তাদের বেতন ভাতা বাবদ ৫,৫২,১৭,৫০০.০০ টাকা প্রদান করে, Three years warranty for Meters এর জন্য ৭,২১,৩২,৩৪,৩০ টাকা, Project Management and technical support service এর জন্য ভিন্ন একটি এলসি মূলে পুনরায় ১,২৯,৯৭,৩৫০.০০ টাকা, প্রশিক্ষণ প্রদান না করা সত্ত্বেও ভিন্ন একটি এলসি মূলে পুনরায় ২৫,৪৮,500.00 টাকা, মিটার স্থাপনের পর ৩ বছরের মধ্যে BSECO কর্তৃক টেকনিক্যাল সার্ভিস প্রদানের কথা থাকলেও পুনরায় উক্ত সার্ভিস গ্রহণ বাবদ Hexing কে ৬২,৬৯,৩১০.০০ অতিরিক্ত টাকা প্রদান, সেবা সংক্রান্তে এলসি মূলে ১৮,১৪,৬২,852.53 টাকা পরিশোধ করে, কোনো বিল ভাউচার ছাড়াই Ye Wenjun ডিএমডি এর অনুকুলে ৩,৯৭,৭৬৫/- টাকা প্রদান করে, Ye Wenjun (ডিএমডি) দেশে না থাকা সত্ত্বেও বিভিন্ন সময়ে তার নামে ২,১৬,৩৬১/- টাকা ও ২,১৭,০৫০/- টাকা খরচ ব্যাংক চেকের মাধ্যমে খরচ দেখিয়ে সর্বমোট (১৮,৬৫,৭89+ 6, 99, 690 + 5,52,17,500+ 7,21, 32, 234+1, 29, 97, 350 +25,৪৮,৫০০+৬২,৬৯, ৩১0+ ১৮,১৪,৬২,852+3,97,765 2,16, 361+217,020) = ৩৩, ৪০, ৪,৩৭৯/- টাকা আত্মসাত এবং BSECO এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জনাব মো. শফিক উদ্দিনের নির্দেশনা মোতাবেক ডিএমডি Yo Wonjun এবং পরিচালক (অর্থ) জনাব আব্দুল মোতালেব Hexing Electrical Co. Ltd, China’র সাথে পরস্পর যোগসাজশে অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারি ৩,৫০,০০০ ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় ২,৯৭,৩২,৫০০/- টাকা আত্মসাতের উদ্দেশ্যে বিদেশে পাচারের অপচেষ্টা করে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারায় শাস্তিযোগ্য
অপরাধ করেছেন।