এমপি প্রার্থী মাহফুজ, আমানুল্লাহ এবং নান্টু’র নিকট বাপা-বেন এর সুপারিমালা প্রদান

পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), কেন্দ্রীয় কমিটি এবং বাংলাদেশ এনভায়রনমেন্টাল নেটওয়ার্ক (বেন), গ্লোবাল ঘোষিত সুপারিশ মালা  বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, খুলনা মহানগর আমীর, দল মনোনীত  খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর খুলনা মহানগর সভাপতি, খুলনা-২ আসনের দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতী আমানুল্লাহ এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য, খুলনা জেলা আহবায়ক, দল মনোনীত, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থীত খুলনা- ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী জনার্দন দত্ত নান্টু’র নিকট প্রদান করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা শাখার সমন্বয়কারী অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাপা’র সদস্য সাংবাদিক এইচ এম আলাউদ্দিন এস এম দেলোয়ার হোসেন, নাজমুল তারেক তুষার সহ নেতৃবৃন্দ। এসময়ে সংসদ সদস্য প্রার্থীবৃন্দ বাপা এবং বেন এর সুপারিশমালা থেকে তাঁর দলের এবং ব্যক্তিগত নির্বাচনী ইশতেহারে গুরুত্ব প্রদান এবং বাস্তবায়নে কাজ করবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন। বাপার পক্ষ থেকে পানি সম্পদ, জ্বালানী ও বিদ্যুৎ, নগরায়ন ও ভৌত পরিকল্পনা, যাতায়াত ও পরিবহন ব্যবস্থা, কৃষি. মৃত্তিকা ও খাদ্য দূষণ, বায়ূ, শব্দ ও পানি দূষণ এবং বর্জ্য ব্যবস্থাপনা, বন ও জীববৈচিত্র রক্ষা, উপকূল, বন্দর ও সমুদ্র পরিবেশ সুরক্ষা সংক্রান্ত সমস্যা এবং এর সমাধানকল্পে সুনির্দিষ্ট সুপারিশনামা পেশ করা হয়। খবরঃ বিজ্ঞপ্তির