এবার দখিনা পদক-২০২৩ পাচ্ছেন ৬ জন

গতকাল সন্ধ্যা ৭.০টায় দখিনা’র কার্যালয়ে দখিনা পদক প্রদান-২০২৩ মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান
আলহাজ¦ ওহিদুজ্জামান খান পল্টুর সভাপতিত্বে এবং দখিনার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুল আলম
সরদারের সঞ্চালনায় এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দখিনা’র সহ
সভাপতি খুরশিদ আলম কাগজি, আলহাজ¦ অহিদুজ্জামান খোকন, যুগ্ম সম্পাদক জি এম ইউনুস আলী,
কোষাধ্যক্ষ মোঃ উসমান গণি, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ হাবিব, মোঃ নাজমুল হক খোকন,
এস এম নজরুল ইসলাম প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে ০৫ টি ক্যাটাগরিতে দখিনা জন পদের ০৫জন গুণি
ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে সমাজে বিশেষ অবদান রাখায় এবার দখিনা পদক ২০২৩ প্রদানের সিদ্ধান্ত
গৃহীত হয়। আগামি ০২ মাচর্-২০২৪ সিটি রিসোর্টে উক্ত পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দখিনা
পদক-২০২৩ মনোনয়ন প্রাপ্তরা হলেন সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় মাননীয় সংসদ সদস্য, খুলনা-০৬
মোঃ রশীদুজ্জামান, মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ মোঃ
মুজিবর রহমান কাগজি, চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাঃ মোঃ তোরাব
আলী, শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সরকারি আযম খান কমার্স কলেজের উপাধ্যক্ষ(অবঃ) প্রফেসর
অশোক কুমার ঘোষ, মানব কল্যাণে বিশেষ অবদান রাখায় গদাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান
শহীদ শেখ মাহাতাব উদ্দিন (মনি মিয়া) ও মানবিক সেবামূলক সংগঠন মানবিক সহায়তা খুলনা কে
দখিনা পদক-২০২৩ প্রদান করা হবে।খবরঃ বিজ্ঞপ্তির