এনইউবিটি খুলনাতে ফল সেমিস্টার-২০২৩ এর এ্যাডমিশন ফেয়ার শুরু

আজ নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনাতে ফল -২০২৩ সেমিস্টারের
এ্যাডমিশন ফেয়ার শুরু হয়েছে। বৃহস্পতি ৮ জুন, ২০২৩ থেকে শুরু হওয়া এ ফেয়ার চলবে ২৫ জুন
রবিবার, ২০২৩ পর্যন্ত। সরকারি ছুটির দিনসহ সপ্তাহে ৭দিন এ ফেয়ার চলবে এবং বিশ্ববিদ্যালয়ের
ভর্তি শাখা খোলা থাকবে ও একই সাথে অনলাইনে ভর্তি কার্যক্রম চলবে।
আজ রবিবার ৮ জানুয়ারী,এ্যাডমিশন ফেয়ার উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপ-
উপাচার্য প্রফেসর ড.এটি.এম জহিরউদ্দিন, এ সময় আরো উপস্থিত ছিলেন, রেজিস্ট্রার ড.
মো: শাহ আলম সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, ও কর্মকর্তাবৃন্দ।
ফেয়ার চলাকালীন সময় টিউশনফির উপর অতিরিক্ত ১০% ছাড় সহ শিক্ষার্থীদের জন্য বিভিন্ন অফার
থাকবে। উলে−খ্য এনইউবিটি খুলনা এইচ.এস.সি ও সমমান পরীক্ষার্থীদের রেজাল্ট এর উপর
মেধাবী শিক্ষার্থীদের ১০০% পর্যন্ত ছাড় দিয়ে থাকে।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বি.বি.এ, ইংরেজী, সি.এস.ই, ই.ই.ই, সিভিল,আর্কিটেকচার,
গণযোগাযোগ ও সাংবাদিকতা, অর্থনীতি ও বাংলা বিষয়ে অর্নাস কোর্স চালু আছে।
এছাড়া স্মাতকোত্তর পর্যায়ে এম.বি.এ (রেগুলার ও এক্সিকিউটিভ), এম.এ (ইংরেজী)ও এম.এস.এস
(অর্থনীতি) কোর্স চালু আছে। খবরঃ বিজ্ঞপ্তির