উচ্চ আদালতে আপীল করে প্রার্থীতা ফিরে পেলেন কেসিসি মেয়র প্রার্থী মুশফিক 

উচ্চ আদালতে আপীল করে প্রার্থীতা ফিরে পেয়েছেন খুলনা সিটি কর্পোরেশ (কেসিসি) নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী এসএম শফিকুর রহমান মুশফিক।গতকাল রবিবার শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

প্রার্থীতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মেয়রপ্রার্থী মুশফিকের আইনজীবী এসএম মাহবুবুল ইসলাম। তিনি বলেন, প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য এসএম শফিকুর রহমানের পক্ষে রিট করা হয়েছিল। উচ্চ আদালত তার পক্ষে রায় দিয়েছেন। তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন। একইসঙ্গে তাকে প্রতীক বরাদ্দ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
স্বতন্ত্র মেয়রপ্রার্থী এসএম শফিকুর রহমান মুশফিক বলেন, গত বৃহস্পতিবার প্রার্থীতা ফিরে পেতে আমি উচ্চ আদালতে আপীল করেছিলাম। আজ রায় আমার পক্ষে এসেছে। প্রতীকের বিষয়ে তিনি বলেন, আমার পছন্দের প্রতীক ঘরি প্রতীক। তিনি ঘরি প্রতীক পাবেন বলে প্রত্যাশা করেছেন।