নিউজ ডেস্কঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদুল আজহার দিনে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন ।
আজ বৃহস্পতিবার ২৮ মে সকালে ঈ দের নামাজ আদা য় শেষে মা-বাবার কবর জিয়ারত করতে শেরে বাংলা নগরে পৌঁছান তিনি। এসময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
এর আগে, সকাল ৭টা ৩০মিনিটে ঈ দ জামায়াতে অংশ নিতে জাতীয় ঈদগাহে যান প্রধানমন্ত্রী এবং সেখানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে ঈ দের নামাজ আদা য় করেন।
মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ও বিদেশি কূটনীতিকরাও জাতীয় ঈ দগাহ ময়দা নের এ প্রধান জামাতে অংশ নিয়েছিলেন।