ইলিয়াস কাঞ্চন খুলনায় আসছেন আজ

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২২ অক্টোবর। ২০১৭ সাল থেকে সরকারি ভাবে দিবসটি পালিত হয়ে আসছে। সরকারি কর্মসূচির পাশাপাশি নিরাপদ সড়ক চাই (নিসচা)’র সারাদেশ ব্যাপী শাখা কমিটিগুলো সড়ক দুর্ঘটনা রোধকল্পে জনসচেতনতামূলক নানা কর্মসূচী পালন করে থাকে।

এসব কর্মসূচীর অংশ হিসেবে শনিবার (৮ অক্টোবর) সকাল  ১০ টায় কুয়েট রোডের খুলনা মহিলা করিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগীতায় কেন্দ্রের  সেমিনার হলে নিরাপদ সড়ক চাই খুলনা মহানগর শাখা ‘সড়ক নিরাপত্তা বিষয়ক চালক প্রশিক্ষণ কর্মশালার’ আয়োজন করেছে।

এ কর্মশালায় প্রধান বক্তা থেকে প্রশিক্ষনার্থীদের মোটিভেশনাল ট্রেনিং দিবেন নিরাপদ সড়ক চাই  আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন খুলনা জেলা প্রশাসক মো, মিনরুজ্জামান তালুকদার, নিরাপদ সড়ক চাইয়ের কেন্দ্রীয় কমিটির সহাসচিব লিটন এরশাদ। অনুষ্ঠানে সভাপত্বি করবেন খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. রিয়াজ শরীফ।

কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নিসচার কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক আসাদুর রহমান, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন, জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য রোকনুজ্জামান রোকন, কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ সম্পাদক এম নাহিদুল ইসলাম।

এছাড়া জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ উদযাপন উপলক্ষে সড়ক নিরাপত্তা বিষয়ক ‘সাংবাদিক ও সুধী সমাজের সাথে মতবিনিময় সভা আগামীকাল ওই দিন বিকেল ৪টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। প্রধান বক্তা থাকবেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর কমিটি আয়োজিত উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করবেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাসুদুর রহমান ভূঞা, খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও নিসচা’র উপদেষ্টা নজরুল ইসলাম মঞ্জু, খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগ খুলনার নির্বাহী প্রকৌশলী মোঃ আনিছুজ্জামান মাসুদ, বিআরটিএ খুলনার সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) তানভীর আহমেদ।

সুধী সমাজের সাথে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখবেন নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগরের সভাপতি এস এম ইকবাল হোসেন বিপ্লব। অনুষ্ঠানের সঞ্চালনায় থাকবেন নিসচার খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না। খবরঃ বিজ্ঞপ্তির