ইন্দোনেশিয়া নৌ কর্তৃপক্ষের ৪০৫ টন রকেট-গ্রেড রাসায়নিক ও লাখ লাখ সিম কার্ড বহনকারী বাংলাদেশের মংলাগামী জাহাজ জব্দ

নিউজ ডেস্কঃ

ইন্দোনেশিয়ার নৌ কর্তৃপক্ষ বাংলাদেশগামী একটি পণ্যবাহী জাহাজ জব্দ করেছে, যেটিতে রকেট ও ক্ষেপণাস্ত্রের প্রোপেল্যান্টে ব্যবহৃত কৌশলগত রাসায়নিক সোডিয়াম পারক্লোরেটের ৪০৫ টন এবং লাখ লাখ অনিবন্ধিত খালি ৪জি এলটিই সিম কার্ড ছিল।

কমোরোসের পতাকাবাহী সাধারণ পণ্যবাহী জাহাজ এমভি স্টার লাইন (আইএমও: ৮৩৫৬৯৬২) চীনের লিয়ানইউনগাং বন্দর থেকে বাংলাদেশের মংলা বন্দরের দিকে যাওয়ার পথে ৭ নভেম্বর উত্তর সুমাত্রার বেলাওয়ানের জলসীমায় আটক হয়। জানা গেছে,কাগজপত্র ও নিরাপত্তা প্রোটোকলে অসংগতি থাকায় ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ চালানটি আটকে দিয়েছে।

 

আন্তর্জাতিক জাহাজ-ট্র্যাকিং ওয়েবসাইট ভেসেলফাইন্ডারের তথ্য অনুযায়ী, জাহাজটির ৮ নভেম্বর দুপুরে মংলা বন্দরে পৌঁছানোর কথা ছিল। তবে, পণ্য আমদানিকারকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

তৈরি পোশাক খাতে চলমান শ্রম অসন্তোষের কারণে উৎপাদন বন্ধ থাকা এবং কারখানার ক্ষতি মিলিয়ে ৩১৭টি কারখানার সরাসরি প্রায় ৫,১৩৬ কোটি টাকার (৪২৮ মিলিয়ন মার্কিন ডলার) সমপরিমাণ ক্ষতি হয়েছে। এছাড়া এ সময়ে বাংলাদেশ থেকে অন্য দেশে সরে গেছে প্রায় ৩,০৯৬ কোটি টাকার (২৫৪ মিলিয়ন ডলার) সমপরিমাণ ক্রয়াদেশ।

রোববার (২২ নভেম্বর) গণমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এসব তথ্য জানায়।

এই জব্দের ঘটনাটি বাংলাদেশগামী রাসায়নিক চালানটির উৎস, মালিকানা এবং উদ্দিষ্ট প্রাপকদের নিয়ে প্রশ্ন তুলেছে।

সন্দেহজনক চালান নিয়ে তদন্ত

ইন্দোনেশীয় কর্তৃপক্ষ জাহাজটির নাবিকদল, এর পণ্যতালিকায় থাকা অসঙ্গতি এবং জব্দকৃত পণ্যের উদ্দিষ্ট প্রাপকদের বিষয়ে তদন্ত করছে।

নৌবাহিনী এখনো জাহাজ কোম্পানি, পণ্যের মালিক বা চালানটির জন্য দায়ী পক্ষগুলোর পরিচয় প্রকাশ করেনি।

এই জব্দকরণ আন্তর্জাতিক জাহাজ চলাচল পথ ও আঞ্চলিক জলসীমার মাধ্যমে সম্ভাব্য সংবেদনশীল শিল্প রাসায়নিকের চলাচলের দিকেও দৃষ্টি আকর্ষণ করেছে।

 

সোডিয়াম পারক্লোরেট কী?

সোডিয়াম পারক্লোরেট (NaClO₄) একটি শক্তিশালী জারক রাসায়নিক পদার্থ যা শিল্পক্ষেত্রে ব্যবহৃত হয়, যার মধ্যে রকেট প্রোপেল্যান্ট, বিস্ফোরক এবং আতশবাজি জাতীয় পণ্য উৎপাদন অন্তর্ভুক্ত। এটি নিজে কোনো বিস্ফোরক বা জ্বালানি নয়, তবে নির্দিষ্ট পরিস্থিতিতে দহনে সহায়তা করতে পারে।

এই রাসায়নিকটির শিল্প ও পরীক্ষাগার ব্যবহারও রয়েছে। তবে, এর সম্ভাব্য অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ঝুঁকির কারণে অধিক পরিমাণে এর পরিচালনা ও সুরক্ষার জন্য কঠোর নিয়ন্ত্রণ প্রয়োজন।- তথ্যঃ দ্যা বিজনেস ষ্ট্যাণ্ডার্ড ।