ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে শিক্ষা সংক্রান্ত নীতিমালা মেনে চলতে হবেঃ শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্কঃ

দেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে অবশ্যই বাংলাদেশের প্রচলিত আইন এবং শিক্ষা সংক্রান্ত নীতিমালা মেনে চলতে হবে। ভবিষ্যতে যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজ  বৃহস্পতিবার ১৯ ফেরুয়ারি এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের শিক্ষার্থীদের বর্তমানে যে বাংলা ও ইংরেজি ভাষা শিক্ষার বিষয় রয়েছে, তার সঙ্গে তৃতীয় ভাষা শেখাকে ধাপে ধাপে বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ পদক্ষেপের মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক যোগ্যতা অর্জন এবং ভাষাগত দক্ষতা বৃদ্ধি করতে পারবে।

শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, শিক্ষার্থীদের জন্য সরকার ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ কর্মসূচি চালু করতে যাচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে একটি ট্যাব কম্পিউটার সরবরাহ করা হবে, যাতে তারা ডিজিটাল শিক্ষার সুবিধা পেতে পারে।

মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, নতুন শিক্ষাক্রমটি পর্যায়ক্রমে দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বাস্তবায়ন করা হবে।