ইংরজি নববর্ষ উপলক্ষে সিএসএস’র পক্ষে খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দদের সাথে শুভেচ্ছা বিনিময়

ইংরেজি নববর্ষ উপলক্ষে সিএসএস’র নেতৃবৃন্দ আজ মঙ্গলবার সকালে খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দদের সাথে শুভেচ্ছা বিনিময় করনে। এ সময় সিএসএস’র পক্ষ থেকে প্রদানকৃত নববর্ষের শুভেচ্ছা কেক কাটা হয়।
খুলনা প্রেসক্লাবের মেম্বার লাউঞ্জে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সিএসএস’র পরিচালক (স্বাস্থ্য) সাজ্জাদুর রহিম পান্থ,  ম্যানেজার (এ্যাডমিন) জেমস অজয় চৌধুরী, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, ক্লাবের সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, নির্বাহী সদস্য মোঃ শাহ আলম ও শেখ মোঃ সেলিম, খুলনা প্রেসক্লাবের সদস্য ওয়াহেদ-উজ-জামান বুলু ও দিলিপ কুমার বর্মন, অস্থায়ী সদস্য তুফান গাইন প্রমুখ।

ছবির ক্যাপশন ঃ ইংরেজি নববর্ষ উপলক্ষে মঙ্গলবার সকালে খুলনা প্রেসক্লাবের মেম্বার লাউঞ্জে সিএসএস’র পক্ষ থেকে প্রদানকৃত শুভেচ্ছা কেক কাটা হয়। খবরঃ বিজ্ঞপ্তির