দপ্তর_সেল, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখা হতে এক বিবৃতিতে বলা হয়েছে,
আজ রোববার ৪ আগস্ট’২৪ইং, বিকাল ৩টায় টায় সদর ও সোনাডাঙ্গা থানার ১৬ ওয়ার্ডের ৭টি স্থানে পৃথক পৃথক বিক্ষোভ সমাবেশ করবে খুলনা মহানগর আওয়ামী লীগ। স্থানগুলি যথাক্রমে ৩০, ৩১ ও ২৮নং ওয়ার্ড বড় খালপাড় আল আমিন জামে মসজিদ চত্ত্বর, ২৪ ও ২৭নং ওয়ার্ড সাতরাস্তার মোড়, ২২ ও ২৯ নং ওয়ার্ড নতুনবাজার মোড়, ২১ ও ২৩ নং ওয়ার্ড এবং মহানগর পর্যায়ের সকল সহযোগী সংগঠন মহানগর আওয়ামী লীগ কার্যালয় চত্ত্বরে, ১৬ ও ১৭নং ওয়ার্ড মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, ১৮, ১৯, ২০ নং ওয়ার্ড খলিল চেম্বার মোড়, ২৫ ও ২৬ নং ওয়ার্ড বানরগাতী খালাশীর চাতালে অনুষ্ঠিত হবে।
উপরোক্ত স্থান গুলোতে ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীদের স্ব স্ব ওয়ার্ড আওয়ামী লীগের সাথে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন খুলনা মহানগর যুবলীগ এর সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন।